

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) অভিনয়শিল্পীদের মারধরের শিকার হয়েছেন সাংবাদকর্মীরা ।গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে এ ঘটনা ঘটেছে।জানা যায়, শপথ গ্রহণ শেষে শিল্পী সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার সাংবাদিক মিঠুন আল মামুন সাক্ষাৎকার নিচ্ছিলেন ময়ূরীর মেয়ের। এসময় অভিনেতা শিবা শানু এই সাংবাদিককে বেরিয়ে যেতে বললে না যেতে চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিসে থেকে বের করে দেন তারা। এসময় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে শিবা শানুকে থামাতে চাইলে তখনই শিল্পী সমিতির আরেক নেতা চিত্রনায়ক জয় চৌধুরী ‘মার মার’ বলে তেড়ে যান সাংবাদিকদের কাছে এতেই শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি ঘটনা। এ মারামারিতে রক্তাক্ত হন বেশ কয়েকজন সাংবাদিকরা। আহতদের একজন খবরের কাগজের মিঠুন আল মামুন জানান, ‘আমি একজন শিল্পীর সাক্ষাৎকার নেয়ার সময় খল অভিনেতা শিবা শানু আমাকে জিজ্ঞেস করে কেন সাক্ষাৎকার নিচ্ছি বলেই আমার ওপর হামলা চালান তিনি। কয়েকজন সাংবাদিক তাকে বাচাতে এগিয়ে এলে জয় চৌধুরী অশ্লীল গালি দিয়ে শিল্পীদের মারধর করতে নির্দেশ দেন। চিত্রনায়ক জয় চৌধুরী এ অভিযোগের বিষয়ে বলেছেন, ‘কয়েকজন সমিতির দেয়াল টপকে শিবা সানু ভাইকে মারতে আসায় আমি ঠেকাতে না পেরে এগ্রেসিভ হয়ে গেছিলাম। এদিকে এ ঘটনার পর থেকেই এফডিসিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন এফডিসিতে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।