

অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী এবং অভিনেত্রী রচনা ব্যানার্জি ওপার বাংলার অন্যতম জনপ্রিয় জুটি, যারা একসঙ্গে বহু হিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু পর্দার পেছনে তাদের জীবনে ঘটে যাওয়া কিছু অজানা ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রচনা।সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রচনা ব্যানার্জি মজার ছলে বলেন, প্রসেনজিৎ কখনও ভাবেননি কেন রচনার সঙ্গেও প্রেম করা যায় না? এ ধরনের মন্তব্যের পেছনে মজার স্বভাবের প্রসেনজিতের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে সাক্ষাৎকারে শুধু এই মন্তব্যেই থেমে থাকেননি রচনা। তিনি প্রসেনজিতের কিছু গোপন রহস্যও ফাঁস করেন, যা হয়তো তার ভক্তরা আগে কখনও শোনেননি।শাশ্বত চ্যাটার্জীর সঞ্চালনায় এই সাক্ষাৎকারে রচনা জানান, পর্দায় প্রসেনজিৎ যতই দাপুটে হিরো হিসেবে পরিচিত হন না কেন, ব্যক্তিজীবনে তিনি আসলে খুবই ভীতু। বিশেষ করে কনসার্টে অংশ নেওয়ার সময় তার মধ্যে এই ভয়টা দেখা যেতো বেশি। তিনি সবসময় খুব আগে থেকেই প্রস্তুতি নিতেন এবং কোনোভাবে তার গাড়ি ৪০ কিমি/ঘণ্টার বেশি গতিতে চালাতেন না। এমনকি ভক্তদের বিপুল সমাগমে তিনি প্রায়শই নিজেকে লুকিয়ে রাখতে চাইতেন।এছাড়া, সম্পর্কের বিষয়ে রচনা আরও বলেন, অভিনয়ের পেশায় কাজ করা বিশেষ করে মেয়েদের জন্য, এমন কাউকে বিয়ে করা উচিত, যারা এই পেশার কঠিন দিকগুলো বুঝতে সক্ষম হবে। অভিনেত্রী মনে করেন, যদি সেই মানুষটি একই পেশার না হয়, তবে তার মধ্যে বোঝাপড়ার ক্ষমতা থাকতে হবে। কারণ, এই পেশার জীবনের ভিন্নতাকে মেনে নিতে এবং মানিয়ে চলতে পারাটাই সুখী ঘর গড়ার অন্যতম শর্ত।রচনা ব্যানার্জির এই খোলামেলা মন্তব্যগুলো প্রমাণ করে, পর্দার বাইরে তার জীবনের কিছু বিশেষ দিক রয়েছে যা হয়তো সাধারণ মানুষ জানতেন না। প্রসেনজিৎ চ্যাটার্জীকে নিয়ে এই মজার ঘটনা এবং সম্পর্কের ব্যাপারে তার মতামত নিশ্চয়ই ভক্তদের আরও বেশি আগ্রহী করে তুলেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।