বিনোদন


প্রথমবারের মতো জুটি বাঁধছেন রাফী-তিশা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার

প্রথমবারের মতো জুটি বাঁধছেন রাফী-তিশা
অভিনেত্রী তানজিন তিশা এবং নির্মাতা রায়হান রাফী প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তারা "ব্ল্যাক মানি" নামের একটি ওয়েব সিরিজে জুটি বাঁধছেন, যা বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। যদিও সিরিজের বিষয়ে তিশা ও রাফী এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, সংবাদমাধ্যমে জানা গেছে যে তাদের মধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে এবং কাজটি মৌখিকভাবে প্রায় চূড়ান্ত হয়েছে।
বঙ্গের প্রধান কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু জানিয়েছেন যে শুটিং শিগগিরই শুরু হবে, তবে শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে জানানোর আগে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।