

বলিউডের প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একটি বিরল অসুখে ভোগার কথা। আলিয়া জানান, তিনি ছোট থেকেই অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার (এডিডি) নামক মানসিক সমস্যায় ভুগছেন। এডিডি একটি এমন অবস্থায় যেখানে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে এবং ব্যক্তিরা দীর্ঘক্ষণ কোনো কাজ করতে পারেন না।এক সাক্ষাৎকারে আলিয়া তার অসুখের প্রভাব সম্পর্কে জানান। তিনি বলেন, অনেক কাজ দ্রুত শেষ করতে ইচ্ছা হয়, কারণ দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না। এমনকি নিজের বিয়ের দিনও এই অসুখের কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি। মেকআপ আর্টিস্ট পুনীত সাইনি তাকে দুই ঘণ্টা সময় চাইলেও, আলিয়া তাকে জানান যে এত দীর্ঘ সময় দেওয়া তার পক্ষে সম্ভব হবে না।এই অসুখের সঙ্গে বসবাস করেও আলিয়া ভাট তার কর্মজীবনে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তার পরবর্তী সিনেমা ‘জিগরা’, যেটি ভাসান বালা পরিচালনা করছেন, সেখানে তাকে আবারও বড় পর্দায় দেখা যাবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।