

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি প্রায়ই ব্যক্তিগত জীবন এবং সামাজিক মাধ্যমে তার পোস্টের জন্য আলোচনায় থাকেন। সম্প্রতি একটি পোস্টে তিনি আক্রমণাত্মক ভাষায় মন্তব্য করেন, যা দ্রুত নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। পোস্টে তিনি উল্লেখ করেন, "আল্লাহ জানে তুমি পৃথিবীর কোন চিপায় লুকিয়ে আছো। একদিন না একদিন তো দেখা হবেই। সেদিন এই স্ট্যাটাস টা তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো এতো বছর আমাকে অপেক্ষা করানোর জন্য।"মাহির এই পোস্ট দেখে অনেকেই নানা প্রতিক্রিয়া দিয়েছেন। চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ খান মন্তব্য করেছেন, "কি ভয়াবহ হুমকি।" অন্য একজন মন্তব্য করেন, "আমার ইচ্ছা থাপ্পড়টা আমি যাকে দিতে চাই তাকে দিতা।" এ ধরনের মন্তব্যগুলো ইঙ্গিত দেয় যে পোস্টটি শুধুমাত্র কৌতুক হিসেবেই নেওয়া হয়েছে, তবে এটি একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।মাহির ব্যক্তিগত জীবনের নানা ঘটনা সবসময় সংবাদে থাকে। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন তিনি। তবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর তিনি গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় এই দম্পতি আলাদা হয়ে যান, যা আবারও মিডিয়ার আলোচনার কেন্দ্রে আসে।মাহির সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সরব উপস্থিতি এবং তার মন্তব্যগুলো তাকে একটি আলোচিত চরিত্রে পরিণত করেছে। এর ফলে তিনি নিয়মিতভাবে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান শিরোনামে থাকছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।