হেড অফ ডিজিটাল মিডিয়া


২০২৫ সালের ঈদুল আজহা হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলকের সূচনা। এই ঈদেই বড়পর্দায় একসঙ্গে আসছেন ঢালিউড কিং শাকিব খান ও জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, রায়হান রাফি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এ। প্রথমবারের মতো শাকিব-নিশো জুটি‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবারের মতো পর্দা ভাগ করছেন দুই সুপারস্টার—শাকিব খান ও আফরান নিশো। একটি শক্তিশালী থ্রিলার প্লটে তাদের একসঙ্গে দেখা যাবে দুই ভিন্ন মিশনে থাকা চরিত্রে। একজন প্রতিকারের পথ খুঁজছে, অন্যজন প্রতিশোধের! এই দ্বৈরথই সিনেমার মূল আকর্ষণ।শাকিব খান: সন্ত্রাসবিরোধী একটি বিশেষ ইউনিটের অফিসার, যিনি একটি টিভি চ্যানেলে সন্ত্রাসী হামলার তদন্তে নেমেছেন।আফরান নিশো: একজন রহস্যময় প্রযুক্তিবিদ, যার অতীত জড়িয়ে আছে ঘটনার মূল সূত্রের সঙ্গে।দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সাহসী সাংবাদিকের চরিত্রে, যিনি হামলার একমাত্র প্রত্যক্ষদর্শী।সাবিলা নূর, সিয়াম আহমেদ, আফজাল হোসেন, শাহিদুজ্জামান সেলিম সহ আরও অনেক পরিচিত মুখ থাকছেন তান্ডব সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে।সিনেমাটির বেশ কিছু অংশ চিত্রায়িত হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে এবং আন্তর্জাতিক পর্যায়ে শ্রীলঙ্কা ও ভারতের হায়দরাবাদ ফিল্মসিটিতে। অ্যাকশন দৃশ্যের জন্য আন্তর্জাতিক স্টান্ট কো-অর্ডিনেটরদের সহায়তা নেওয়া হয়েছে।সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন তরুণ মিউজিক ডিরেক্টর নাভেদ পারভেজ, আর গানে কণ্ঠ দিয়েছেন আবির মির্জা ও সোনিয়া মেঘনা। একটি রোমান্টিক গান ইতোমধ্যেই শুটিং হয়েছে মালদ্বীপে।২০২৫ সালের ১৮ মে প্রকাশিত টিজারে দেখা যায় শাকিব খান একটি মাঙ্কি মাস্ক পরে টিভি স্টেশনে ঢুকছেন। ২৪ ঘণ্টার মধ্যেই টিজারটি ইউটিউবে ১ কোটির বেশি ভিউ অর্জন করে, যা বাংলাদেশের সিনেমা ইতিহাসে এটি বিরল। আসন্ন ঈদে সিনেমাটি আসছে আপনার কাছের প্রেক্ষাগৃহে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।