হেড অফ ডিজিটাল মিডিয়া


দেশের বিনোদন অঙ্গনে ‘মেগা স্টার’ শব্দটি অনেকটা সমার্থক হয়ে উঠেছে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে। তবে এই শব্দ ব্যবহার নিয়ে সম্প্রতি সরব হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এক সাক্ষাৎকারে তিনি সোজাসাপটা বলেন, “শাকিব খানের আগে মেগা স্টার শব্দটা কানে লাগে।”সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, “আমি কাউকে ছোট করছি না। তবে ‘মেগা স্টার’ বলার আগে একটু ভাবতে হবে। মেগা স্টার মানে কেবল জনপ্রিয়তা নয়, এর পেছনে থাকে দীর্ঘ অভিনয়জীবনের গভীরতা, গুণগত মান ও সম্মান।”তিনি আরো বলেন “আমাদের দেশে শাকিব খান নিঃসন্দেহে একজন বড় মাপের তারকা। তার ফ্যান ফলোয়িং, বক্স অফিস দাপট আছে। কিন্তু ‘মেগা স্টার’ বলা কি খুব স্বাভাবিক? এটা একটা আন্তর্জাতিক টার্ম। যার ভার বহন করার মতো অর্জন থাকতে হয়।”সামাজিক মাধ্যমে ইতোমধ্যে তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ জাহিদ হাসানের স্পষ্ট বক্তব্যকে প্রশংসা করছেন, কেউবা আবার বলছেন— সময়ের দাবি অনুযায়ী শাকিব খানই মেগা স্টার।উল্লেখ্য, শাকিব খান প্রায় দুই দশকের বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে রাজত্ব করছেন। তার অসংখ্য হিট ছবি, দেশ-বিদেশে জনপ্রিয়তা তাকে অনেকে ‘ঢালিউড কিং’ উপাধিও দিয়েছেন। তবে জাহিদ হাসানের মতো একজন অভিজ্ঞ অভিনেতার মুখে এমন মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।এখন দেখার বিষয়—এই মন্তব্যের জবাবে শাকিব খান বা তার ঘনিষ্ঠ কেউ কোনো প্রতিক্রিয়া জানান কি না ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।