

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বর্তমানে রয়েছেন এক অঘোষিত বিরতিতে। ঈদের আগেই দেশ ছাড়লেও ফেরার পর প্রায় দেড় মাস ধরে কোনো শুটিং কিংবা নতুন কাজে দেখা যায়নি তাকে। এ কারণে তাকে ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন।বিশেষ করে বলিউড অভিনেতা শারমান যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ ছবিতে অভিনয়ের খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিশা। তবে শুরু থেকে এ বিষয়ে নীরব থাকলেও এবার কিছুটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন এই অভিনেত্রী | তবে সরাসরি কিছু না বলে তিনি ইঙ্গিতের ভাষায় বোঝালেন - “সিনেমাটিতে আমি আছি এমন অনেক নিউজ হয়েছে। আমি নিজেও দেখেছি। তবে ভিউয়ের জন্য নিউজ তো অনেক হয়। কতটা সত্যি, কতটা সত্যি নয়- দর্শকই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই হাজির হব, ভক্তরা আমার কাছে যতটুকু আশা করে হয়তো এর থেকে বেশি কিছু নিয়ে।” যদিও তিনি পরিষ্কারভাবে কিছু জানাননি, তবে কথার ফাঁকেই বুঝিয়ে দিয়েছেন—শারমান যোশীর সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটি তার ক্যারিয়ারের জন্য বড় অর্জন হবে।ব্যক্তিগত জীবন, প্রেম কিংবা নানা গুঞ্জন নিয়ে তিশা কোনো কর্ণপাতই করেন না। এ বিষয়ে তার সাফ জবাব— “গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি। দর্শক আমাকে পছন্দ করেন আমার কাজের জন্য। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দিত হই।”এখনো কাজে ফেরার তারিখ চূড়ান্ত না হলেও শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবেন বলেই ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।এদিকে তার ভক্তদের জন্য সুখবর হলো, মাসের শেষেই মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত নাটক ‘খোয়াবনামা’। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী তানজিন তিশা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।