হেড অফ ডিজিটাল মিডিয়া


নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈম নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র। দীর্ঘদিন ধরে তিনি অভিনয়ে নিয়মিত না হলেও পরিবারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন। তাঁর দুই মেয়ের একজন নামিরা নাঈম দেশে পড়াশোনা শেষে পোশাকের ব্যবসা শুরু করেছেন। অন্য মেয়ে মাহাদিয়া নাঈম এখন দেশের বাইরে পড়াশোনা করছেন।সম্প্রতি নামিরার সঙ্গে সময় কাটালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের ভ্লগ শুটিংয়ের সময় তাঁদের পরিচয় ঘটে। ভোর থেকে শুরু হওয়া শুটিং চলে সাড়ে তিন ঘণ্টা।প্রথম আলাপেই দু’জনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। নামিরা বলেন, “হানিয়ার সঙ্গে অনেক গল্প হয়েছে। নবাব পরিবারের নানা ইতিহাসের কথা শুনেছে। পাকিস্তানেও আমাদের আত্মীয়রা আছেন, সেই সম্পর্কেও কথা হয়েছে। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান আর শিল্পী আলি জাফরের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্কের বিষয়েও আলাপ হলো।”শুটিংয়ের ফাঁকেই ঢাকার পথের ধারের খাবারও উপভোগ করেন হানিয়া আমির। নামিরা জানান, “খালি পেটে নাগা মরিচের ঝালমুড়ি খেল হানিয়া। আবার ফুচকাও খেল ৩–৪টা নাগা মরিচ দিয়ে। আমরা ঝালে কষ্ট পাচ্ছিলাম, অথচ তাঁর কাছে একেবারেই স্বাভাবিক মনে হলো।”নামিরা মনে করেন, ইনস্টাগ্রামে যেরকম ব্যক্তিত্বের ছাপ দেখা যায়, সামনাসামনি হানিয়া আরও প্রাণবন্ত ও খোলা মনের মানুষ হিসেবে তাঁকে মুগ্ধ করেছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।