
নিউজ কো-অর্ডিনেটর
-7495.png&w=3840&q=75)

ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল ওরফে নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্রটি জমা দেন।সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।নোবেলের আইনজীবী মোসতাক আহমেদ জানান, ধর্ষণ মামলার বাদীকে নোবেল ইতোমধ্যে বিয়ে করেছেন এবং বর্তমানে তারা সংসার করছেন। তবে অভিযোগপত্র দাখিলের ফলে মামলার কার্যক্রম অব্যাহত থাকবে।মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে ওই ছাত্রী নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। গ্রেপ্তারের পর নোবেল কারাগারে পাঠানো হলে বিয়ের শর্তে তিনি জামিনে মুক্তি পান। পরে ১৯ জুন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ১০ লাখ টাকা দেনমোহরে বাদীকে বিয়ে করেন নোবেল।অভিযোগপত্রে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তার স্টুডিও দেখানোর কথা বলে ছাত্রীকে ডেমরার একটি বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেন। পরবর্তীতে ধর্ষণ করেন এবং তা ভিডিও ধারণ করেন। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখার অভিযোগ রয়েছে।এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, ওই ছাত্রীকে প্রায় ছয় মাস ধরে ওই বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়। নোবেল নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় মারধর করতেন বলেও অভিযোগপত্রে উল্লেখ আছে। ভিডিও ছড়িয়ে পড়লে বাদীর পরিবার বিষয়টি জানতে পারে এবং পুলিশের সহায়তায় গত ১৯ মে তাকে উদ্ধার করা হয়।তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, বাদীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নোবেল বর্তমানে জামিনে রয়েছেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এই অপরাধে নোবেলকে সহায়তা করা কয়েকজন ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ভবিষ্যতে তাদের শনাক্ত করা গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে।এদিকে নোবেলের আইনজীবী দাবি করেছেন, যেহেতু নোবেল বাদীকে বিয়ে করে সংসার করছেন, তাই বিচারিক ট্রাইব্যুনালে আপসনামা হলে মামলা নিষ্পত্তি হতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।