

বছরের শেষ সময়টা যেন একেবারে আনন্দ আর উচ্ছ্বাসে ভরিয়ে দিচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বেশ কিছুদিন ধরেই কানাডা সফরে আছেন তিনি। এরই মধ্যে জানিয়েছিলেন, ওটায়া শহরের একটি আয়োজনে পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছেন। কথা মতো এবার সেই মঞ্চেই নাচে ঝড় তুলতে দেখা গেল ফারিয়াকে।
রোববার দুপুরে সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও শেয়ার করেন নুসরাত ফারিয়া। ভিডিওতে দেখা যায়, সাদা রঙের গ্ল্যামারাস ফ্রিল ড্রেস আর সাদা বুট পরে মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছেন তিনি। স্টেজজুড়ে তার প্রাণবন্ত উপস্থিতি আর আত্মবিশ্বাসী নাচ মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে।
ধারণা করা হচ্ছে, ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত সেই জমকালো অনুষ্ঠানেরই অংশ ছিল এই পারফরম্যান্স। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভ আর অভিব্যক্তিতে ফুটে ওঠে তার নাচের দক্ষতা। ভিডিওটি প্রকাশের পরপরই ভক্ত-নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
অনেকে প্রশংসায় ভাসিয়েছেন নায়িকাকে। এক ভক্ত লিখেছেন, “অসাধারণ নেচেছেন আপু।” কেউ আবার মজা করে তুলনা টেনেছেন জায়েদ খানের সঙ্গে। একজন মন্তব্য করেন, “জায়েদ খান প্রো।” নাচের ভঙ্গি আর এক্সপ্রেশনে মুগ্ধ হলেও এমন মজার মন্তব্যও চোখে পড়েছে।
কানাডায় অবস্থানকালে নুসরাত ফারিয়া নিয়মিতই নিজের ঘোরাঘুরির মুহূর্ত শেয়ার করছেন। কখনো টরোন্টো, কখনো ওটায়ার রাস্তাঘাটে তোলা ছবিতে ভরিয়ে রাখছেন সামাজিক মাধ্যম। এর আগে ওটায়া থেকে শেয়ার করা অফ-শোল্ডার কালো গাউনের একটি ছবি নিয়েও বেশ আলোচনা হয়। তখন অনেক নেটিজেনই তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করেছিলেন।
এই কানাডা সফরে ফারিয়ার সঙ্গী হিসেবেও দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে। বড়দিন আর নতুন বছরের উৎসব তারা একসঙ্গেই উদযাপন করছেন। গত ২৬ ডিসেম্বর একটি ছবি শেয়ার করে ফারিয়া লিখেছিলেন, “২৭ তারিখ দেখা হবে ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে।” সেই পোস্ট দেখেই ভক্তরা ধরে নিয়েছিলেন, মঞ্চে হয়তো একসঙ্গে মাতাবেন ফারিয়া-জায়েদ।
তবে নাচের ভাইরাল ভিডিওতে জায়েদ খানকে দেখা না যাওয়ায় কৌতূহলও তৈরি হয়েছে। একজন নেটিজেন সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “জায়েদ খান কোথায়?”সব মিলিয়ে বছরের শেষ প্রান্তে কানাডার মঞ্চে নুসরাত ফারিয়ার এই পারফরম্যান্স এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।