
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তাঁর ইন্তেকালের খবরে শোবিজ তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন।
ঢালিউড সুপারস্টার শাকিব খান শোকবার্তায় লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
অভিনেতা চঞ্চল চৌধুরী খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি পোস্ট করে লেখেন, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শ্রদ্ধা।
অভিনেত্রী অপু বিশ্বাস লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহিয়সী নারীর প্রস্থান যুগে যুগে মানুষের হৃদয়ে লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।
Related posts here
টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব সংক্ষিপ্ত শোকবার্তায় লেখেন, মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।
অভিনেতা সিয়াম আহমেদ লেখেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।
অভিনেত্রী তানজিকা আমিন লেখেন, একজন অবিচল নেত্রী, মেয়েদের শিক্ষার প্রসারক আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন লেখেন, তিনি এক অসাধারণ ও দৃঢ়চিত্ত জীবন যাপন করেছেন। প্রতিকূলতার মাঝেও যে মর্যাদার সঙ্গে নিজেকে ধারণ করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। জাতি তাঁকে গভীর সম্মানের সঙ্গে স্মরণ করবে।
নির্মাতা আশফাক নিপুণ লেখেন, প্রতিপক্ষের হাতে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার পরও আপনি ছিলেন দৃঢ়তা ও কখনো হার না মানার প্রতীক। শান্তিতে বিশ্রাম নিন, বেগম খালেদা জিয়া।
সংগীতশিল্পী পড়শী লেখেন, কিছু মানুষ শুধু রাজনীতির গণ্ডিতে নয়, ইতিহাসের অংশ হয়ে থাকেন। আজ ইতিহাসের একটি অধ্যায় থেমে গেল।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোবিজ অঙ্গনের এই শোকবার্তাগুলোতে উঠে এসেছে একজন রাষ্ট্রনায়ক, সংগ্রামী নেত্রী ও ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।