.webp&w=3840&q=75)

ক্যালিফোর্নিয়া বার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে আবেগে ভেঙে পড়েছেন কিম কার্ডাশিয়ান। গত বছর এই কঠিন পরীক্ষায় তিনি পাস করতে পারেননি বিষয়টি তখনই জানা গেলেও, সম্প্রতি তার রিয়েলিটি শো ‘দ্য কার্ডাশিয়ানস’-এর এক পর্বে সেই মুহূর্তের আবেগঘন দৃশ্য প্রকাশ্যে এসেছে।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ক্লিপে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সোফায় বসে ফলাফলের জন্য অপেক্ষা করছেন কিম। পাশে ছিলেন তার মা ক্রিস জেনার, বোন খোলে কার্ডাশিয়ান ও ছেলে সেন্ট। ঘড়ির কাঁটা ঠিক পাঁচটায় পৌঁছাতেই বারবার মোবাইলের স্ক্রিন রিফ্রেশ করতে থাকেন তিনি। কিছুক্ষণের মধ্যেই আসে কাঙ্ক্ষিত নয়, বরং আশঙ্কিত ফলাফল।
ফল জানার পর নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেও কিমের কণ্ঠ ভেঙে যায়। তিনি বলেন, “আমি পাস করিনি। আমি আগেই বুঝেছিলাম।” কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। খোলে যখন জানতে চান, কেন আগে থেকেই এমনটা মনে হচ্ছিল, কিম বলেন, পরীক্ষার সময়ই বুঝে গিয়েছিলেন তার লেখা যথেষ্ট শক্তিশালী হয়নি। সেই দুর্বলতাই ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।
মায়ের পক্ষ থেকে আসে সান্ত্বনা। ক্রিস জেনার বলেন, “তুমি এত পরিশ্রম করেছ এটা সত্যিই কষ্টের।” তবে খোলে আরও বাস্তববাদী মন্তব্য করেন। তার মতে, রিয়েলিটি শো, কাজের ব্যস্ততা আর কঠিন আইনি পড়াশোনা সব একসঙ্গে সামলানো সহজ ছিল না। একদিকে আইনগত বিষয় মুখস্থ করা, অন্যদিকে শোর স্ক্রিপ্ট এই চাপই হয়তো ফলাফলে প্রভাব ফেলেছে।
নিজের হতাশা লুকাননি কিমও। সেই সময় নিজেকে তিনি “এই সপ্তাহে আমি পুরোপুরি ব্যর্থ” বলেও উল্লেখ করেন।
এর আগেও নিজের ব্যর্থতার কথা খোলাখুলি জানিয়েছেন কিম কার্ডাশিয়ান। গত বছরের ১৭ নভেম্বর সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, ৭ নভেম্বর ফল জানার পর তিনি বুঝেছেন এই পরীক্ষায় তিনি পাস করেননি। তবে সেখানেই থেমে যাননি তিনি। কিম লেখেন, এই স্বপ্ন তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই তিনি পড়াশোনা চালিয়ে যাবেন, শিখবেন এবং নিজেকে প্রমাণ করবেন।
বার পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে পরে দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে কিম বলেন, ফল জানার দিনটি তার জন্য খুব কঠিন ছিল। এত সময় ও শ্রম দেওয়ার পর ব্যর্থতা কষ্ট দিয়েছে, তবে তিনি বিশ্বাস করেন আরও ভালো করার সক্ষমতা তার আছে। “আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি,” বলেন কিম, “এখন এই দুঃখ পেছনে ফেলে সামনে এগিয়ে যাব।”
ব্যর্থতা সত্ত্বেও কিম কার্ডাশিয়ানের কণ্ঠে স্পষ্ট আইনজীবী হওয়ার স্বপ্নে তিনি থামছেন না।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।