

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের মধ্যেও পরিবার, সংস্কৃতি এবং শিকড়ের টান ধরে রেখেছেন অভিনেত্রী রিচি সোলায়মান। আজ (২৩ জানুয়ারি) তার জন্মদিন, যা তিনি দেশে থেকে উদযাপন করছেন।
সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ হাজির হয়ে রিচি সোলায়মান স্বামী, সন্তান এবং সংসারজীবনের নানা অজানা গল্প শেয়ার করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে থাকলে সব কাজই নিজেকেই করতে হয়। রিচি জানান, এমনও হয়েছে যে একসঙ্গে ৭০-৮০ জনের জন্য রান্না করেছেন, ঈদের সময় ৬০-৬৫টি পরোটা ভাজতে হয়েছে। তবে তিনি সব কাজই আনন্দ নিয়েই করেন।
সবচেয়ে মজার বিষয় হলো তার ডাকনাম এবং রান্নার কৃতিত্ব। রিচি বলেন, তার ডাকনাম ‘মুন্নী’। বিশেষ করে চিকেন ডিশ তৈরিতে তার দক্ষতার কারণে অনেকে মজা করে তাকে ‘মুরগী মুন্নী’ বলে ডাকেন।
রিচি সোলায়মান ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রপ্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেন। পাঁচ বছর আগে তিনি ছেলে রায়ান ও মেয়ে ইলমাকে বাংলাদেশের স্কুলে ভর্তি করান, যাতে তাদের মধ্যে দেশের প্রতি এবং বাংলা ভাষা ও সংস্কৃতির টান বজায় থাকে।
তিনি আরও জানান, সম্প্রতি স্বামী ও সন্তানদের সঙ্গে ওমরাহ হজে গিয়েছিলেন, যেখানে একজন বিশেষ মানুষের জন্য মন খুলে দোয়া করেছেন। সেই ব্যক্তির পরিচয় জানানো হবে পডকাস্টের পর্বে।
পডকাস্টের নতুন পর্বটি প্রচার হবে শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।