
খেলা ডেস্ক
.jpg&w=3840&q=75)

ভেতরের না বলা কথা আর সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিগুলোকে গল্পে রূপ দিতে ভালোবাসেন তানভীর হাসান রামিম। ২০১৯ সাল থেকে নিয়মিত গল্প ও কবিতা লিখছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সেই লেখালেখি জায়গা করে নিয়েছে দেশের বিভিন্ন দৈনিক পত্রিকার পাতায়। শতাধিক লেখা প্রকাশের অভিজ্ঞতা রামিমকে শুধু পরিচিত লেখকই বানায়নি, পাঠকদের ভালোবাসায় তাকে করেছে আরও দায়িত্বশীল।
এবার সেই লেখালেখির জগৎ পেরিয়ে রামিমের গল্প পৌঁছে যাচ্ছে পর্দায়। তার লেখা গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘নীল রেইনকোট’। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। আগামী ৬ ফেব্রুয়ারি নাটকটি মুক্তি পাবে ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে।
রামিম বলেন, লেখালেখির শুরুটা ছিল একান্ত ব্যক্তিগত জায়গা থেকে। ভেতরে জমে থাকা অনুভূতি, অসম্পূর্ণ সম্পর্ক আর অপেক্ষার গল্পগুলোই তাকে লিখতে টেনেছে। ‘নীল রেইনকোট’ও ঠিক তেমনই একটি গল্প যেখানে শব্দের চেয়ে অনুভূতির উপস্থিতি বেশি, আর মিলনের চেয়ে অপেক্ষার ভার গভীর।
জিম ও সাদ নাওভি | ছবি: সংগৃহীত
নাটকের গল্পে অর্পিতা নামে এক নারীর একাকী জীবনের কথা উঠে এসেছে। ধানমন্ডির একটি পুরোনো ফ্ল্যাটে থাকা অর্পিতার জীবন ছিমছাম ও নিরিবিলি। প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে সে দাঁড়ায় বারান্দায় কারও জন্য নয়, বরং একটি স্মৃতি আর একটি নীল রঙের জন্য। নীলক্ষেতের এক বৃষ্টিভেজা বিকেলে পুরোনো বইয়ের দোকানে তার পরিচয় হয় শুভ্রর সঙ্গে। নীল রেইনকোট পরা রবীন্দ্রপ্রেমী শুভ্র বিদায়ের সময় দিয়ে যায় একটি প্রতিশ্রুতি ফিরলে নীল রেইনকোট পরেই ফিরবে। সেই প্রতিশ্রুতিই অর্পিতার জীবনে দীর্ঘ অপেক্ষার প্রতীক হয়ে ওঠে।
গল্পটি প্রসঙ্গে রামিম বলেন, অপেক্ষার মাঝেও এক ধরনের নীরব সৌন্দর্য থাকে। খুব সাধারণ একটি পরিচয় কীভাবে সময়ের সঙ্গে গভীর স্মৃতি আর দীর্ঘ প্রতীক্ষায় রূপ নেয়, সেটাই ধরতে চেয়েছি।
নাটকে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতার চরিত্রে জিম। এটি তাদের প্রথম একসঙ্গে কাজ। পরিচালক রুবেল আনুশ বলেন, ভালোবাসা মানেই শুধু আনন্দ নয়, শূন্যতা আর বিচ্ছেদও ভালোবাসার ভাষা ‘নীল রেইনকোট’-এ সেই অনুভূতিটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সংবাদপত্রের পাতা থেকে পর্দা রামিমের লেখালেখির এই যাত্রা তার জীবনের নতুন অধ্যায়। ভালোবাসা দিবসে ‘নীল রেইনকোট’ দর্শকের মনে কতটা দাগ কাটতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।