.jpg&w=3840&q=75)

পরীমণি। এ ঘটনায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কল রেকর্ড প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
রবিবার বিকেল চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ৩৭ সেকেন্ডের একটি ফোনকলের অডিও রেকর্ড পোস্ট করেন পরীমণি। পোস্টে তিনি লেখেন, “ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা???” একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–কে ট্যাগ করেন।
পরীমণি পোস্ট করা ভিডিও দেখতে ক্লিক করুন
প্রকাশিত অডিওতে শোনা যায়, ফোনের অপর প্রান্ত থেকে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হচ্ছে এবং পরীমণিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। জবাবে পরীমণি পরিচয় দিতে বলেন এবং হুমকি দেওয়া ব্যক্তির আচরণের প্রতিবাদ জানান।
ঘটনার বিষয়ে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় না।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরীমণির নিরাপত্তা ও হুমকির উৎস শনাক্তের দাবি জানিয়েছেন তাঁর ভক্ত ও সহকর্মীরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।