

বিজয় দেবরাকোন্ডারাশমিকা মান্দানাগোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই তারকা দম্পতির বিয়ে সম্পন্ন হয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বিয়ের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি নজর কেড়েছে বর–কনের গহনা। বিশেষ করে কনের সাজে ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় আভিজাত্যের ছাপ ছিল স্পষ্ট।
জানা গেছে, রাশমিকা বিয়ের সাজে গলায় বিশেষ কাসু মালা পরেছিলেন, যা গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত ছিল। এই গহনাটিতে দেবী লক্ষ্মীর প্রতিকৃতি এবং সূক্ষ্ম কল্কার নকশা খোদাই করা ছিল। মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা, হাতে চুড়ি এবং বিশেষ হাতপদ্মসহ তার গায়ে মোট প্রায় তিন কেজি স্বর্ণালঙ্কার ছিল।
অন্যদিকে বর বিজয় দেবরাকোন্ডাও জাঁকজমকপূর্ণ সাজে ছিলেন। সিল্কের ধুতি ও লাল উত্তরীয়র সঙ্গে তিনি প্রায় আধা কেজির বেশি স্বর্ণালঙ্কার পরেছিলেন। তার কবজিতে বাহুবলী সিনেমার আদলে তৈরি ব্রেসলেটটি বিশেষভাবে আলোচনায় আসে। দুই তারকার আংটিসহ প্রতিটি গহনাতেই মন্দির ও ধর্মীয় প্রতীকভিত্তিক কারুকার্য ছিল।
বর্তমানে স্বর্ণের উচ্চমূল্যের বাজারে এই তারকা দম্পতির বিলাসবহুল বিয়ের সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টক অব দ্য টাউন’ হয়ে উঠেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।