
নিজস্ব প্রতিবেদক


বালেন্দ্র শাহ। র‍্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা এই তরুণ নেতা ও তাঁর দল প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি ভোট পেয়ে আলোচনায় উঠে এসেছেন।
৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়। ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার ও ফেসবুকে তাঁর লাখ লাখ অনুসারী রয়েছে। তরুণ ভোটারদের মধ্যে দুর্নীতিবিরোধী অবস্থান এবং ভিন্নধর্মী রাজনৈতিক প্রচারের কারণে তিনি বিশেষ সমর্থন পাচ্ছেন।
সামাজিক মাধ্যমে দুর্নীতিবিরোধী আন্দোলনের পক্ষে নিয়মিত কথা বলেন বালেন্দ্র শাহ। তাঁর গানের মধ্যেও সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সমালোচনা এবং দুর্নীতির বিরুদ্ধে বার্তা থাকে।
২০২০ সালে প্রকাশিত তাঁর ‘বলিদান’ শীর্ষক গানটি সামাজিক বৈষম্য, দুর্নীতি ও শাসনব্যবস্থার সমালোচনামূলক বক্তব্যের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ১ কোটি ২৭ লাখের বেশি বার দেখা হয়েছে।
নেপালের হিপ–হপ সংগীত অঙ্গনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বালেন্দ্র শাহ। ২০১২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় তিনি প্রথম গান ‘সড়ক বালক’ প্রকাশ করেন, যা শহরের তরুণদের জীবনসংগ্রাম তুলে ধরে।
পরে ২০১৩ সালে র‍্যাপ ব্যাটল সিরিজ ‘আর বার্জ’–এ অংশ নিয়ে আন্ডারগ্রাউন্ড হিপ–হপ অঙ্গনে পরিচিতি অর্জন করেন। তাঁর গানে প্রায়ই সামাজিক সমস্যা, দুর্নীতি, বৈষম্য ও নগর জীবনের বাস্তবতা উঠে আসে।
২০২৫ সালে নেপালি সিনেমা ‘লাজ শরাণম’-এর জন্য তিনি ‘নেপাল হাস’ শীর্ষক গান তৈরি করেন, যেখানে তিনি নিজেই কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন।
AdipurushJanakpurএলাকায়।
Kathmandu–এ ভারতীয় সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নেন। পরে আদালতের নির্দেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন।
Times of India–এর প্রতিবেদনে বলা হয়েছে, বালেন্দ্র শাহ তরুণ সমাজের কাছে জনপ্রিয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।