

ওপার বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। এই কঠিন সময়ে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
রোববার সন্ধ্যায় দিঘায় শুটিং চলাকালীন রাহুলের মৃত্যুর খবর কলকাতায় পৌঁছালে দিশেহারা হয়ে পড়েন প্রিয়াঙ্কা। শোকের এই মুহূর্তে তাদের ১৩ বছর বয়সী ছেলে সহজকে নিয়ে চরম উদ্বেগে দিন কাটছে তার।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর খবর পাওয়ার সময় প্রিয়াঙ্কা তার নতুন সিনেমা ‘তারকাটা’র পোস্টার শুটে ব্যস্ত ছিলেন। সেখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এসে তিনি প্রথমে দিঘার হাসপাতালে না গিয়ে সরাসরি শাশুড়ির কাছে ছুটে যান।
পরে নিজ বাসায় ফিরে একমাত্র সন্তান সহজের মুখোমুখি হয়ে পড়েন তিনি। বাবার মৃত্যুর এই মর্মান্তিক সংবাদ ছেলেকে কীভাবে জানাবেন এবং তাকে কীভাবে সামলাবেন—এই চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েন প্রিয়াঙ্কা।
রাহুল ও প্রিয়াঙ্কার পরিচয় হয়েছিল একটি সিনেমার সেটে। ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান সহজ। সম্প্রতি বাবার পডকাস্ট ‘সহজ কথা’তেও দেখা গিয়েছিল তাকে।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
এই দুঃসময়ে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন তাদের দীর্ঘদিনের বন্ধু ও প্রযোজক নীলাঞ্জনা শর্মা। তিনি রাহুলকে নিজের ভাইয়ের মতো মনে করতেন।
উল্লেখ্য, রোববার দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং শেষে সমুদ্রে নামেন রাহুল। এরপর তিনি নিখোঁজ হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।