

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।
সোমবার (২৯ জুন) তিনি তার ফেসবুক প্রোফাইলে সম্পর্কের স্ট্যাটাস ‘এনগেজড’ (বাগদান সম্পন্ন) হিসেবে হালনাগাদ করেন। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নতুন আলোচনা— সত্যিই কি বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী?
বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নাজনীন নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
তবে একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানি এক তরুণের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। জানা যায়, কয়েক মাস আগে বিদেশ ভ্রমণের সময় তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়।
এদিকে ফেসবুক স্ট্যাটাস পরিবর্তনের পরপরই তার পোস্টের মন্তব্যের ঘর শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে ওঠে। অনেকে তার হবু স্বামীর পরিচয় জানতে চান, আবার কেউ কেউ মিষ্টি খাওয়ার দাবিও জানান। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশনসহ হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সে সময় ছবিটি ঘিরে বিয়ের গুঞ্জন ছড়ালেও পরে তিনি সেটিকে একটি নাটকের প্রচারণা বলে ব্যাখ্যা করেছিলেন।
তবে এবারের ‘এনগেজড’ স্ট্যাটাস নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য না আসায়, তার বাগদান সত্যিই সম্পন্ন হয়েছে কি না— তা নিশ্চিত হওয়া যায়নি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।