ফুটবল
নেপালের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম ম্যাচ খেলতে প্রতিপক্ষ নেপাল খেলতে নামবে বাংলাদেশ। কঠোর তাপমাত্রার মধ্যেই শিরোপা ধরে রাখার মিশনে গোলাম রব্বানী ছোটনের দল প্রথম ম্যাচেই জয় চাইছে। একেতে প্রচণ্ড গরম, তার ওপর সেখানে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দলের তিন সদস্য। পজেটিভ হওয়ায় ভারতের জামশেদপুরে হোটেলের ছাদেই অনুশীলন করতে হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দলকে। দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ হওয়ায় সুযোগ হয় মাঠে অনুশীলনের।
নারী ফুটবল বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ে দক্ষিণ এশিয়ায় রীতিমতো ত্রাসের নাম বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ দুই আসরের চ্যাম্পিয়নও লাল সবুজের প্রতিনিধিরা।
২০১৮ সালে ৬ এবং ২০২১ সালে ৫ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ। এবার দলসংখ্যা মাত্র তিনটি- বাংলাদেশ, ভারত ও নেপাল। দলসংখ্যা কমায় পরিসর কিছুটা ছোট হয়ে এলেও আসরে নিজেদের ইতিহাস অক্ষুন্ন রাখতে চায় বাংলার মেয়েরা।
জাতীয় দলের মিডফিল্ডার মাহফুজা খাতুন বলেন, ১৭ তারিখ আমাদের প্রথম ম্যাচ। আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।
অগ্রজদের সাফল্যের ফলে বর্তমান ফুটবলারদের গায়েও ফেবারিট তকমা। তবে, একেবারে কোচ ও টিম ম্যানেজমেন্টের জন্য নির্ভার থাকা কঠিন। এই দলটা যে একেবারে নতুন। ৩ দলের আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট। তাই বেশ হিসাব করেই খেলতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
জনপ্রিয়
ফুটবল থেকে আরও পড়ুন
ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান
ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিনি।

‘আরেকটি শিরোপা এনে দিতে পারিনি, এ জন্য আমি দুঃখিত’
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের সাত দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শিরোপা হাতছাড়া হওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

উনিশেই বিশ্বজয়, বুকজুড়ে ফিলিস্তিন—ফুটবলের নতুন প্রজন্মের প্রতীক লামিন ইয়ামাল
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে তখন ইতিহাসের নতুন অধ্যায় রচিত হচ্ছে। প্রায় ৮০ হাজার দর্শকের সামনে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় স্পেন। মাঠজুড়ে লাল জার্সিধারীদের উচ্ছ্বাস, আর সেই উদযাপনের কেন্দ্রবিন্দুতে মাত্র ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। বিশ্বফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ট্রফি হাতে দাঁড়িয়ে তিনি যেন নতুন এক যুগের সূচনার প্রতীক।

বিশ্বকাপ ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারের ওপর কেন চড়াও হলেন পারেদেস?
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর মাঠেই অপ্রীতিকর ঘটনার জন্ম দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। ম্যাচ শেষে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

.jpg)



