ফুটবল
পাঁচ বছর পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল
বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত থাকার সুবাদে প্রায় পাঁচ বছর পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল । ২০১৭ সালের পর প্রথমবারের মতো ফিফা র্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে সেলেসাওরা।
২০১৮ থেকে র্যাংকিংয়ের শীর্ষ স্থানটি নিজেদের করে নিয়েছিল বেলজিয়াম । তবে ২০২২ সালের পর র্যাংকিংয়ের শীর্ষ স্থানটি এখন সেলেসাওদের দখলে । রাশিয়া বিশ্বকাপের আগে কোচ তিতের অধিনে তালিকার চুড়ায় ছিল ব্রাজিল।কাতার বিশ্বকাপের আগেই তিতের অধিনে থেকেই এবারও সেই স্থান ফিরে পেল ব্রাজিল ।
এছাড়া র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম । তৃতীয় স্থানে ১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স । চতুর্থ স্থানে আছে বর্তমান কোপা জয়ী আর্জেন্টিনা । পঞ্চম স্থানে ইংল্যান্ড । তারপরের অবস্থানে কোয়ালিফাই ব্যর্থ হওয়া ইতালি ।
সাত ,আট ,নয় ও দশে আছে স্পেন ,পর্তুগাল ,মেক্সিকো ও নেদারল্যান্ড । তবে চার বারের চ্যাম্পিয়ন জার্মান নেই শীর্ষ দশে।
জনপ্রিয়
ফুটবল থেকে আরও পড়ুন
ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান
ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিনি।

‘আরেকটি শিরোপা এনে দিতে পারিনি, এ জন্য আমি দুঃখিত’
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের সাত দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শিরোপা হাতছাড়া হওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

উনিশেই বিশ্বজয়, বুকজুড়ে ফিলিস্তিন—ফুটবলের নতুন প্রজন্মের প্রতীক লামিন ইয়ামাল
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে তখন ইতিহাসের নতুন অধ্যায় রচিত হচ্ছে। প্রায় ৮০ হাজার দর্শকের সামনে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় স্পেন। মাঠজুড়ে লাল জার্সিধারীদের উচ্ছ্বাস, আর সেই উদযাপনের কেন্দ্রবিন্দুতে মাত্র ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। বিশ্বফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ট্রফি হাতে দাঁড়িয়ে তিনি যেন নতুন এক যুগের সূচনার প্রতীক।

বিশ্বকাপ ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারের ওপর কেন চড়াও হলেন পারেদেস?
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর মাঠেই অপ্রীতিকর ঘটনার জন্ম দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। ম্যাচ শেষে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

.jpg)



