

ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে সার্বিয়া। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।এই ম্যাচের অংশ হিসেবে শুরু হয়েছে নেশন্স লিগ। স্পেন লিগ 'এ'-এর গ্রুপ ৪-এ রয়েছে, যেখানে অন্য তিনটি দল হলো ডেনমার্ক, সার্বিয়া এবং সুইজারল্যান্ড। ডেনমার্ক নিজেদের মাঠে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারালেও, সার্বিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে স্পেন।ম্যাচে স্পেন পুরো সময়ের ৭৩ শতাংশ পজেশন ধরে রেখে গোলের জন্য মোট ২১টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, সার্বিয়া ৯টি শটের মধ্যে কেবল একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়।স্পেনের ইউরো জয়ী একাদশ মাঠে নেমেছিল, যেখানে ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং দানি ওলমো ছিলেন। ইয়ামাল পুরো ম্যাচে দারুণ খেললেও, দলের জয় নিশ্চিত করতে পারেননি। সার্বিয়ার গোলরক্ষক প্রেড্রাগ রাজকোভিচ ম্যাচে সার্বিয়ার সেরা খেলোয়াড় হিসেবে উদিত হন এবং স্পেনের বেশ কিছু শট রুখে দেন। দ্বিতীয় হাফের শেষের দিকে স্পেনের কোচ পেদ্রি ও তরেসকে মাঠে নামিয়েও গোলের দেখা পাননি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।