

ভারতের বিপক্ষে লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেও শেষ মুহূর্তে হোঁচট খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের নির্ধারিত সময়ের পুরোটা জুড়েই দুই দল গোল করতে ব্যর্থ হলেও অতিরিক্ত সময়ে কর্নার থেকে গোল করে ভারত জয় ছিনিয়ে নেয়। সুমিত শর্মার করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে ম্যাচটি জিতে মাঠ ছাড়ে ভারত।বাংলাদেশ ম্যাচের পুরোটা সময় বল দখল ও আক্রমণে প্রাধান্য দেখালেও, একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। ভারতের পক্ষ থেকেও তেমন কোনো বড় আক্রমণ দেখা যায়নি, তবে শেষ পর্যন্ত ফুটবলে গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। অতিরিক্ত সময়ে পাওয়া কর্নার থেকে ভারতীয় খেলোয়াড় সুমিত শর্মা গোল করে দলকে এগিয়ে দেন।বাংলাদেশ দল তাদের পারফরম্যান্সে শক্ত প্রতিরোধ গড়ে তুললেও শেষ মুহূর্তের দুর্ভাগ্যই তাদের পরাজয়ের কারণ হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।