

লিওনেল মেসি এখন যেন মাঠে নামেন শুধুই ‘জোড়া গোল’ করতে! কথাটা যেমন অবিশ্বাস্য শোনায়, পরিসংখ্যান বলছে—এটাই বাস্তব। মেজর লিগ সকারে শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই করেছেন জোড়া গোল। বয়সকে থামিয়ে দিয়ে আবারও প্রমাণ করছেন—জাদু কখনও পুরনো হয় না। তিনি যে সবার সেরা, সেটা তো পরিসংখ্যান বলে দিচ্ছে সবাইকে। শুক্রবার রাতে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে মেসির ইন্টার মায়ামি। তবে ম্যাচের শুরুটা সহজ ছিল না। প্রতিপক্ষের মাঠে খেলা, আগের ম্যাচে হার—সব মিলিয়ে কিছুটা চাপে ছিল দল। সেই চাপ বাড়িয়ে দেয় ১৫ মিনিটে আলেক্সান্ডার হ্যাকের গোল।কিন্তু মেসি থাকলে ঘুরে দাঁড়ানো সময়ের ব্যাপার। ২৪ মিনিটে তার চোখ ধাঁধানো পাসে গোল করেন জর্দি আলবা, ম্যাচে সমতা ফেরে। এরপর টেলাস্কো সেগোভিয়ার জোড়া গোলে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।দ্বিতীয়ার্ধে মেসি নিজেই শো শুরু করেন। ৬০ মিনিটে সার্জিও বুস্কেটসের পাস ধরে ড্রিবল করে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। এরপর ৭৫ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। এই গোলের মাধ্যমে লিগে তার গোল সংখ্যা দাঁড়ায় ১৮, যা তাকে এনে দেয় শীর্ষ স্কোরারের আসন। এই গোলে ছাড়িয়ে যান রোনালদোকে। পেনাল্টি ছাড়া এখন তার গোল ৭৬৪, যেখানে রোনালদোর গোল ৭৬৩! ম্যাচে দুটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট—ফলাফল? স্বাভাবিকভাবেই ম্যাচসেরা মেসি।এই জয়ে ইন্টার মায়ামি উঠে এসেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। মাত্র দুই বছর আগে যারা ছিল লিগের তলানিতে, সেই দল আজ শিরোপার অন্যতম দাবিদার। গত বছর তো রেকর্ড গড়ে জিতেছিল ট্রফি। আর এই উত্তরণের পেছনে সবচেয়ে বড় নাম—লিওনেল মেসি।যে বয়সে অনেকেই অবসরের কথা ভাবেন, সেই বয়সে মেসি হয়ে উঠেছেন মায়ামির প্রাণভোমরা। তিনি আবারও প্রমাণ করছেন, মেধা, মানসিকতা আর ম্যাজিকে গড়া খেলোয়াড়দের জন্য বয়স শুধুই একটি সংখ্যা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।