

রাফিনহা দিয়াস বেলোলি—নামটি এখন বার্সেলোনার গ্যালারিতে গর্বের প্রতীক। কিন্তু প্রশ্ন উঠছে, তিনি আসলে ফুটবলার নাকি ক্রিকেটার? এমন কটাক্ষের কারণ একটাই—২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ব্যালন ডি’অরের ফাইনাল র্যাংকিংয়ে জায়গা হয়নি ব্রাজিলিয়ান এই তারকার।পুরো মৌসুমে রাফিনহার অবদান ছিল রেকর্ড গড়া। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট। লা লিগায় ৩৬ ম্যাচে ১৮ গোল ও ১১ অ্যাসিস্ট করে শীর্ষ সারিতে জায়গা করে নেন। চ্যাম্পিয়ন্স লিগেও ছিলেন সমান উজ্জ্বল—১৩ গোল ও ৯ অ্যাসিস্ট দিয়ে ইউরোপের মঞ্চ মাতান। ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক মৌসুমে সর্বাধিক গোল অবদানের রেকর্ড স্পর্শ করেন তিনি। শুধু তাই নয়, নেইমারের রেকর্ড ভেঙে এক মৌসুমে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ ৬৪ গোল অবদান রাখেন এই উইঙ্গার। গোল ও অ্যাসিস্টের বাইরেও নেতৃত্বগুণে নজর কেড়েছেন রাফিনহা। হানসি ফ্লিকের অধীনে মাঠে ছিলেন দলের অন্যতম ভরসা। তবুও ব্যালন ডি’অরের তালিকায় জায়গা পেয়েছেন ডেম্বেলে, ইয়ামাল, এমবাপ্পে, পেদ্রি ও সালাহ, কিন্তু বাদ পড়েছেন রাফিনহা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা।সমালোচকরা বলছেন, ব্যালন ডি’অরের সিদ্ধান্ত মানদণ্ড নিয়েই প্রশ্ন তোলে। ব্রাজিলিয়ানদের প্রতি এই অবিচার নতুন কিছু নয়। গত মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরও ভিনিসিয়াস জুনিয়রকে উপেক্ষা করে পুরস্কার দেওয়া হয়েছিল স্পেনের রোদ্রিকে। এবার রাফিনহার নাম বাদ পড়ায় আবারও দেখা দিচ্ছে সেই একই বিতর্ক। ফুটবল প্রেমীদের ভাষায়—যদি রাফিনহার মতো রেকর্ড গড়া পারফর্মারও স্বীকৃতি না পান, তবে ব্যালন ডি’অর আর কতটা ন্যায্য?
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।