

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দল নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনার জন্ম দিয়েছে কার্লো আঞ্চেলত্তির সিদ্ধান্ত। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুইবার স্কোয়াড ঘোষণা করেছেন এই ইতালিয়ান কোচ, কিন্তু দু’বারই জায়গা হয়নি নেইমারের।অনেকে ভেবেছিলেন, নেইমারের ইনজুরিই এর কারণ। কিন্তু বাস্তবতা অন্যরকম। গত ৩১ আগস্ট ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে খেলেছেন নেইমার। ম্যাচ গোলশূন্য ড্র হলেও স্পষ্ট হয়ে গেছে—তিনি এখন ইনজুরি মুক্ত। তবুও আঞ্চেলত্তির ঘোষিত দলে নেই তার নাম।ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি নেইমারকে ছাড়াই বিশ্বকাপ পরিকল্পনা করছে ব্রাজিল?আসলে আঞ্চেলত্তি সরাসরি নেইমারকে বাদ দেওয়ার ঝুঁকি নিতে চাইছেন না। তবে তার দলে জায়গা না পাওয়াটা ইঙ্গিত করছে, ভবিষ্যৎ পরিকল্পনায় হয়তো আর নেই তিনি। নেইমারও যেন সেটা বুঝতে পারছেন। ফ্লুমিনেন্স ম্যাচ শেষে তিনি বলেছেন, “আমার মনে হয় না কোচ আমাকে বাদ দিয়েছে শারীরিক কারণে। এটা তার সিদ্ধান্ত। আমি সেটা সম্মান করি এবং ব্রাজিল দলের জন্য শুভকামনা জানাই।”এই মন্তব্যে পরিষ্কার হয়ে যায়, নেইমারের জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে সেলেসাও দলে। প্রায় দুই বছর হয়ে গেল হলুদ জার্সি গায়ে চড়েননি তিনি। অথচ নিজের ইচ্ছে এখনো আছে জাতীয় দলে ফেরার।কিন্তু আঞ্চেলত্তির ভাবনায় নেইমারের নাম না থাকায় জোরালো হচ্ছে গুঞ্জন—হেক্সার মিশনে নেইমারকে ছাড়া দল সাজাতেই নামছেন ব্রাজিল কোচ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।