

বিশ্ব ফুটবলে এক সময়ের পোস্টার বয়, কোটি ভক্তের হৃদয়ের রাজপুত্র নেইমার জুনিয়র—জাতীয় দলে আর দেখা যাবে তো তাকে? দিন যতই যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে—এই প্রশ্নের উত্তর হয়তো *‘না’-তেই গড়াচ্ছে।সাবেক বার্সেলোনা তারকা নেইমারকে জাতীয় দল থেকে বাদ দিয়ে চতুরভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন ব্রাজিলের বর্তমান কোচ ও সাবেক রিয়াল মাদ্রিদ বস কার্লো আঞ্চেলত্তি। কিছুদিন আগেই দল ঘোষণা করে তিনি বলেছিলেন, নেইমার একজন অসাধারণ ফুটবলার হলেও তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে স্কোয়াডে রাখা হয়নি।তবে পাশার দান তখনই ঘুরে যায়, যখন নেইমার নিজেই স্পষ্ট করে দেন যে, তিনি পুরোপুরি ফিট এবং তাকে বাদ দেওয়ার পেছনে শরীরজনিত কোনো সমস্যা নেই। এরপর আর দেরি করেননি আঞ্চেলত্তি—শরীরের প্রসঙ্গ সরিয়ে জানালেন, "জাতীয় দলে নেওয়ার মতো ৭০ জন খেলোয়াড় রয়েছে এখন!" অর্থাৎ, নেইমার হয়তো সেই তালিকার মধ্যেও নেই!জাতীয় দলে নেইমার, তবে দলে জায়গা পেলেন কারা?বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে এই মাসে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল—একটি চিলি ও অপরটি বলিভিয়ার বিপক্ষে। আগামীকাল ভোর ৬টা ৩০ মিনিটে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।নেইমারকে স্কোয়াডে না রেখে আঞ্চেলত্তি যা বার্তা দিলেন, সেটি পরিষ্কার—ব্রাজিল এখন নতুন দিকেই এগোচ্ছে, এবং সেই দলে সম্ভবত আর জায়গা নেই "ওল্ড গার্ড" নেইমারের।🔎 ব্রাজিল বনাম চিলি: হেড-টু-হেডদুই দল এর আগে ৭৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৫৫ বার জয় পেয়েছে ব্রাজিল, মাত্র ৮ বার জয় পেয়েছে চিলি, বাকি ১৩ ম্যাচ ড্র।চিলি বর্তমানে লাতিন আমেরিকার বাছাইপর্বের পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকায় ব্রাজিল যে এই ম্যাচেও ফেভারিট, তা বলার অপেক্ষা রাখে না।✅ সম্ভাব্য একাদশ: নেইমার নেই, কিন্তু কারা আছেন?গোলরক্ষক: 🧤 অ্যালিসন বেকার — গোলপোস্টে এখনও প্রথম পছন্দ।রক্ষণভাগ: 🛡️ ভ্যান্ডারসন 🛡️ মারকুইনহোস 🛡️ গ্যাব্রিয়েল 🛡️ সান্তোসমাঝমাঠ: ⚙️ ক্যাসেমিরো ⚙️ ব্রুনো গুইমারেস ⚙️ এস্তেভাও উইলিয়ানআক্রমণভাগ: ⚡ রাফিনহা (বার্সেলোনা) ⚡ মার্টিনেলি ⚡ জোয়াও পেদ্রো
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।