

লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছেন—এমন গুঞ্জন অনেকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে। নিজেও স্বীকার করেছেন, তিনি আসন্ন বিশ্বকাপে খেলবেন কিনা তা নিশ্চিত নন। তবে হতাশার কিছু নেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য। আশার আলো জ্বালালেন মেসির দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া।ডি মারিয়া স্পষ্ট জানালেন, ভেনেজুয়েলার বিপক্ষে মনুমেন্তালে হওয়া ম্যাচই মেসির শেষ ম্যাচ নয়। তিনি বলেন, “আমি জানি এটাই লিওর দেশের মাঠে শেষ ম্যাচ নয়। সে অবসর নিচ্ছে না, বিশ্বকাপেও খেলবে এবং দেশের মাঠেও ফিরবে।”প্রসঙ্গত, ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করেন মেসি। ম্যাচ শেষে সতীর্থদের পোস্ট, ভক্তদের আবেগমাখা ধন্যবাদ আর আগমনে অনেকেই ধরে নিয়েছিলেন—ঘরের মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখে ফেললেন মেসি। তবে ডি মারিয়ার না থাকা নিয়ে অবাক হয়েছিলেন অনেকে। বয়সে প্রায় সমান এই দুই তারকা একসাথে যেমন হেরেছেন তিনটি বড় ফাইনাল, তেমনি জিতেছেন বিশ্বকাপসহ একাধিক শিরোপা। অথচ মেসির সম্ভাব্য বিদায়ের দিনে ছিলেন না ডি মারিয়া।কিন্তু এখন জানা গেল, ইচ্ছে করেই মাঠে যাননি তিনি। কারণ, তার বিশ্বাস ছিল—এটাই শেষ নয়। আর তার বক্তব্যে যেন নতুন করে প্রাণ ফিরে পেল আর্জেন্টিনা সমর্থকরা।উল্লেখ্য, মেসি আগেই জানিয়েছিলেন শরীর সুস্থ থাকলে খেলবেন। কোচ লিওনেল স্কালোনিও বলেছেন, মেসি যে সিদ্ধান্তই নেবেন, সেটিই মেনে নেবে দল। তবে ডি মারিয়ার আশ্বাসে এবার আর্জেন্টিনার ভক্তরা আশা বেঁধে নিতে পারে—রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপে দেখা যাবে লিওনেল মেসিকে। আর ভাগ্য যদি মিলে যায়, তবে মেসি-রোনালদো দুজনকেই দেখা যাবে ফুটবল ইতিহাসের এই অনন্য আসরে। দুজন মিলে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন অগণিত সাফল্য—অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ, ২০০৮ অলিম্পিক স্বর্ণ, দুটি কোপা আমেরিকা আর একটি বিশ্বকাপ। যেখানে দুটি ফাইনালে সেরা হয়েছেন মেসি, দুটি ফাইনালে ডি মারিয়া। তাদের হাত ধরেই আর্জেন্টিনা পেয়েছে সর্বকালের সেরা অর্জন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।