

ম্যানচেস্টার সিটিআর্নে স্লটলিভারপুল।
এফএ কাপ-এর কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে প্রথমার্ধে মাত্র আট মিনিটের মধ্যে দুই গোল হজম করে লিভারপুল। এরপর দ্বিতীয়ার্ধে সাত মিনিটের ব্যবধানে আরও দুই গোল খেয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় দলটি। ৩৯ থেকে ৫৭ মিনিট—এই ২০ মিনিটেই চারটি গোল হজম করে অলরেডরা।
ম্যাচের গুরুত্বপূর্ণ এই সময়টিকে ইঙ্গিত করে স্লট বলেন, ওই ২০ মিনিটে আমরা যেভাবে রক্ষণভাগ সামলেছি, তা মোটেও গ্রহণযোগ্য নয়।
তিনি আরও জানান, প্রতিপক্ষের মান বিবেচনায় লিভারপুলের আরও কঠিন প্রতিরোধ গড়ে তোলা উচিত ছিল। তাদের দলে অনেক দক্ষ খেলোয়াড় রয়েছে। আমরা যদি তাদের জন্য খেলা কঠিন করতে না পারি, তাহলে এমন গোল খাওয়াটা স্বাভাবিক—যা আমরা চারবার দেখেছি, বলেন স্লট।
দ্বিতীয়ার্ধে দলের মানসিকতায় ঘাটতির বিষয়টিও তুলে ধরেন এই ডাচ কোচ। তার ভাষায়, দ্বিতীয়ার্ধের শুরুতেই আমাদের মধ্যে লড়াই করার মানসিকতার অভাব ছিল। ডুয়েল জেতা, আগে বলের কাছে পৌঁছানো কিংবা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করার ইচ্ছা—সব জায়গাতেই ঘাটতি ছিল।
শেষদিকে ম্যাচটি এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে দুই দলই ৪-০ ফলাফল মেনে নেয় বলে মন্তব্য করেন স্লট। আসন্ন ম্যাচের আগে এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার ওপর জোর দিয়েছেন তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।