

বয়স ৪১ ছুঁইছুঁই হলেও ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার থামছে না। পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকলে ২০৩০ বিশ্বকাপেও রোনালদোর খেলার সুযোগ রয়েছে।
আসন্ন বিশ্বকাপে অংশ নিলে এটি হবে রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ। ৪০ বছর পার করেও তিনি ক্লাব ও জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতেও ধারাবাহিকভাবে গোল করে চলেছেন এই পর্তুগিজ মহাতারকা।
সম্প্রতি স্প্যানিশ রেডিও ‘কাদেনা সের’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ২০৩০ বিশ্বকাপে রোনালদোর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কথা বলেন রবার্তো মার্টিনেজ।
তিনি বলেন, “এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়। সে নিজের যোগ্যতায় এই অবস্থান অর্জন করেছে।”
রোনালদোর প্রভাব ও নেতৃত্বের প্রশংসা করে মার্টিনেজ আরও বলেন, “আমরা চাই ক্রিস্টিয়ানো রোনালদোর আদর্শ পর্তুগালের তরুণ ফুটবলারদের মধ্যে ছড়িয়ে পড়ুক। সে তরুণদের জন্য অসাধারণ এক রোল মডেল।”
২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ার পর থেকে আন্তর্জাতিক ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন রোনালদো। এখন পর্যন্ত দেশের হয়ে ২২৬টি ম্যাচ খেলেছেন তিনি, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।
এ ছাড়া জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ ১৪৩ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তাঁর দখলে। বিশ্ব ফুটবলে একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিও রয়েছে রোনালদোর।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।