হেড অফ ডিজিটাল মিডিয়া


আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ফেব্রুয়ারি শনিবার সকালে সদর উপজেলার বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক প্লাটফর্ম শেরপুরের যুগ্ম-আহবায়ক সাংবাদিক রেজাউল করিম বকুলের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র শেরপুরের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন, মনিটরিং ও রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি। আস্থা প্রকল্পের আগামী তিন মাসের কর্মপরিকল্পনা বিস্তারিত আলোচনা করেন, ময়মনসিংহ ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ ইহতেশাম। আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের সক্রিয়করণ সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। বিশেষ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাগরিক প্লাটফর্ম ও আস্থা প্রকল্পের যুব ফোরাম সদস্যরা সমাজে শান্তি,শৃংখলা ও সম্প্রীতি বজায় রাখতে কীভাবে তাদের কার্যক্রম বাস্তবায়ন করবে-সে বিষয়ে অংশগ্রহণকারীগণ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক মনজুরুল হক প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তিনি তার নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনকালীন সময়ে কোন ধরনের সহিংসতার আশ্রয় নিবেন না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আ: রহমান তালুকদার, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক এসএম আবু হান্নান, অধ্যাপক (অবঃ) আবুল হাশেম, নাগরিক প্লাটফর্ম শেরপুর এর যুগ্ম-আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ দুদু, বৈশাখী টিভির সাংবাদিক বিপ্লব দে কেটু,সাংবাদিক জিএম আফসার বাবুল,শহীদ মোস্তফা পাঠাগারের সাধারণ সম্পাদক প্রকৌশলী শুভজিৎ নিয়োগী,জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক সৈয়দা সালিহা ফেরদৌস,আইসিটি উদ্যোক্তা মিনহাজ উদ্দীন,আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, সানজিদা জেরিন প্রমুখ। জানা গেছে, শেরপুর জেলায় আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি বান্তবায়ন করছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।