পবিত্র মদিনার দিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রটি মদিনা অঞ্চলের দিকে নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে সৌদি আরবের মদিনা প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু গভর্নরেট এলাকায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ অল্প সময়ের জন্য সতর্কতা জারি করেছিল।

তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।