

নিজস্ব প্রতিবেদক:রাজধানীতে দুই শিশুর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তাদের দুলাভাইয়ের বিরুদ্ধে।
দগ্ধ শিশুরা হলেন- মিতু (৮) ও বাপ্পি (৫)। অভিযোগ পাওয়ার পর তাদের দুলাভাই আলাউদ্দিনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আদাবর থানার শনিরবিল হাউজিংয়ের প্রেম গলিতে এ ঘটনা ঘটে। দুই শিশুকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, শিশু মিতুর শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার ছোট ভাই বাপ্পির শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। মিতুর অবস্থা আশঙ্কাজনক, জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
বাড়ির মালিক আব্দুল মালেক জানিয়েছেন, দগ্ধ শিশু বাপ্পি আমাকে জানিয়েছে, তার দুলাভাই আলাউদ্দিন দুই ভাই-বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা চিৎকার করে রাস্তায় বেরিয়ে আসে। আমি জানতে পেরেছি দগ্ধ মিতু ও বাপ্পি তাদের বোন মৌয়ের বাসায় বেড়াতে এসেছিল। তার বাবা-মা গ্রামের বাড়ি থাকেন বলে জানতে পেরেছি। তবে কী কারণে তাদের দুলাভাই আগুন ধরিয়ে দিয়েছে সে বিষয়ে কোনো কিছু জানতে পারিনি।
শিশুদের বোন বাসা বাড়িতে কাজ করেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। আর তার স্বামী আলাউদ্দিন পেশায় রিকশাচালক।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিনুজ্জামান বলেন, দুই শিশু দগ্ধ হওয়ার খবর পেয়েছি। আমরা শুনেছি শিশুদের দুলাভাই তাদের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি, অভিযুক্তকে া চলছে।রণে এসেছে।



