Ad

জোরপূর্বক বিয়ে করতে গিয়ে ধরা ভুয়া ২ সামরিক কর্মকর্তা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
rab 4
Durbin News

সম্প্রতি র‍্যাব-৪ এর কাছে অভিযোগ আসে আরাফাত তুষার নামে এক প্রতারক সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে এক নারীকে জোরপূর্বক বিয়ে করার চেষ্টা করছেন। তিনি তার সহযোগী বন্ধু, খালাতো ভাই ও নিজেকে মেজর পরিচয় দিয়ে ভুক্তভোগী ওই তরুণীর বাসায় গিয়ে নানা ধরনের হুমকি-ধামকি প্রদান করেন।

অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে র‍্যাব-৪। তদন্তে ঘটনার সত্যতা মিললে ১২ এপ্রিল রাতে তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়। পরে রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে ইয়াসিন আরাফাত তুষার (২৮) ও আল আমিন ওরুফে হীরাকে (২৫) কে গ্রেফতার করে র‍্যাব। তাদের থেকে ১ টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ওয়াকিটকি সেট, সামরিক বাহিনীর ইউনিফর্ম, ১ জোড়া বুট, ২ সেট র‍্যাংক ব্যাজ, ২ টি পাসপোর্ট, ২ টি চেক বই, ভিজিটিং কার্ড এবং ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব ৪ এর গণমাধ্যম শাখা।

ভুক্তভোগী অভিযোগ করেন, গ্রেফতার তুষারের সাথে তার ফেসবুকে পরিচয়। এ সময় তুষার নিজেকে মেজর পরিচয় দেন। পরবর্তীতে বিভিন্ন সময় তুষার সেনাবাহিনীর বিভিন্ন পোশাক পরিহিত ছবি পাঠিয়ে, ভিডিও কলে বিভিন্ন ভিজিটিং কার্ড এবং ওয়াকিটকি সেটসহ সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণের সার্টিফিকেট দেখায়। এছাড়াও সেনাবাহিনীর পোশাক পরিহিত কমান্ডোসহ বিভিন্ন র‍্যাংক ব্যাজ, মনোগ্রাম ইত্যাদি দেখিয়ে ভিকটিমকে প্রতারিত করে।

প্রতারণার একপর্যায়ে তুষার ভুক্তভোগীকে বলে সে বর্তমানে মিশনে আফ্রিকায় অবস্থানরত এবং সম্প্রতি সে বাংলাদেশে আসবে। এরপর দেশে আসার অভিনয় করে মিথ্যা সংবাদ দিয়ে তার সাথে দেখা করে। পরবর্তীতে পুনরায় মিশনের উদ্দেশ্যে আফ্রিকা চলে যাবে বিধায় ভুক্তভোগীকে বিবাহের চাপ দিতে থাকে। প্রতারক ইয়াসিন আরাফাত তুষার তার এক বন্ধু হীরাকে ক্যাপ্টেন ও খালাতো ভাই এবং অন্য একজন সহযোগী হৃদয় খানকে ক্যাপ্টেন ও জুনিয়র সহকর্মী বলে ভুয়া পরিচয় দেয়।

ভুক্তভোগীকে বিদেশে নিয়ে যাবে বলে বিয়ের চাপ দিতে থাকলে ভুক্তভোগীর পরিবার থেকে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে এতদিন মিথ্যা পরিচয় দিয়ে মেজর হিসেবে নিজেকে প্রমাণ করতে ইয়াসিন আরাফাত তুষার এমন প্রতারনামূলক কর্মকাণ্ড করেন।

র‍্যাব ৪ জানায়, গ্রেফতারদেরকে জিজ্ঞাসাবাদে আসামি তুষার ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে ২০০৯ সালে মানিকদীর একটি স্কুল থেকে এসএসসি পাশ করে। এরপর ২০০৯ সালেই স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়া চলে যায় কিন্তু পড়াশুনা শেষ না করে ২০১৩ সালে দেশে চলে আসে। পরবর্তীতে এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad