Ad

১০০ জনকে পাচার করে আট কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
EaC3NuvTOxbymcASPAZgWeqgAqqo3dFJ2C3sCt8i
Durbin News

নিজস্ব প্রতিবেদক:সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করা একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। চক্রটি এখন পর্যন্ত ১০০ জনকে বিদেশে পাচার করে আট কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ মার্চ) র‌্যাব-৩ এর কর্মকর্তা এএসপি মো. খায়রুল কবীর এ তথ্য জানান। এর আগে সোমবার (১৪ মার্চ) রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইফতাফ শাহীন (৩৮) ও মো. মিজানুর রহমান (৩২)।

এএসপি মো. খায়রুল কবীর জানান, তাদের কাছে তথ্য আসে একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে আসছে। এই কাজে তাদের সহায়তা করছে দেশি বিদেশি মানবপাচারকারীরা। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। তবে এই চক্রের মূল হোতা মো. সবিবুল ইসলাম বর্তমানে তুরস্কে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, গত বছরের ১৭ নভেম্বর ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে সার্বিয়ায় পাঠায় এই চক্রটি। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে ৬ লাখ টাকা নেয় তারা। আশ্বাস দেওয়া হয় সার্বিয়াতে তিনি বছরে দুটি বোনাসসসহ মাসে ৬০ হাজার টাকা বেতনের চাকরি পাবেন। সেখানে থাকা-খাওয়ার জন্য তাকে কোনো অর্থ খরচ করতে হবে না। এমনকি ভিসা নিয়ে কোনো ধরনের ঝামেলা হলে, দেশেও ফিরিয়ে আনা হবে। তবে সার্বিয়া যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজই পান না ওই ভুক্তভোগী। বরং মানবেতর জীবন-যাপন করতে থাকেন। এক পর্যায়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গত ৭ মার্চ তিনি মারা যান বলে তার স্ত্রী জানতে পারেন।

গ্রেপ্তাররা এখন পর্যন্ত ১০০ জনকে বিদেশে পাচার করে প্রায় আট কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে সাভার থানায় মানবপাচারের মামলা করা হয়েছে বলে জানি

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad