

রমনার বটমূলে বোমা হামলা মামলায় ফাসির সাজাপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। এই তথ্যটি দূরবীন নিউজকে নিশ্চিত করেছেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
শফিকুল ইসলামকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও সাজা পেয়েছেন। তাকে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। শফিকুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।



