আইন আদালত
৪৫টি চুরির মামলার আসামি পৌর কাউন্সিলর; গণধোলাই খেয়েছেন বহুবার
একটি নয় দুটি নয় ৪৫ টি চুরি মামলার আসামী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক। নতুন করে আরও একটি মামলা হচ্ছে এই কাউন্সিলরের নামে। তবে সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো, এই ৪৬টি মামলা একই ধরনের। মূলত, তিনি একজন মোটরসাইকেল চোর। শনিবার (১৬ এপ্রিল) ৪৬ তম চুরির সময় তিনি জনগণের হাতে ধরা পড়েন।
স্থানীয়রা বলছেন, পীরগঞ্জ উপজেলার বায়তুল আমান (বেলায়েত) মসজিদে তারাবীর নামাজ পড়ার সময় এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মুসল্লিরা রাজ্জাককে আটক করে। পরে তাকে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় তার ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। পরবর্তীতে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চুরির অপরাধে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।
জানা যায়, আব্দুর রাজ্জাক রানীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আরও লোমহর্ষক তথ্য দিয়েছে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক শুধু চোর নন, তিনি আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির আরও ৪৫টি মামলা রয়েছে। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার করলেও জামিন পেয়ে তিনি বেরিয়ে এসে আবার চুরির সঙ্গে জড়িয়ে যান।
এর আগেও কয়েকবার গণধোলাইয়ের শিকার হয়েছে রাজ্জাক। ২৪ মার্চ ইউপি মেম্বারের মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন রাজ্জাক।
এছাড়াও ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
রোববার (১৭ এপ্রিল) রাজ্জাককে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
আইন আদালত থেকে আরও পড়ুন
আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার
শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ
ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

.jpg)







