রাজধানীর পল্টন এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কহিনুর আক্তার শিমু ও রিপন মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। শনিবার (১৬ এপ্রিল ) সন্ধ্যায় পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩নং গেইটের সামনে কিছু মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যে অভিযানে নামে পুলিশ।

এ সময়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ২৪ কেজি গাঁজাসহ কহিনুর ও রিপনকে গ্রেফতার করে পুলিশ।

citytouch 728-X-90

পুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। তাদের নামে একাধিক মাদকের মামলা রয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।