ফেসবুকে পেজ খুলে চকচকে শাড়ি-থ্রি পিসের বিজ্ঞাপন দিয়ে কুরিয়ারের মাধ্যমে ছেড়া ও পুরনো কাপড় ডেলিভারি করতো একটি চক্র। অনলাইনে মানুষকে কম দামে এসব পণ্যের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসা চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।

সোমবার (১৮ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবি লালবাগ বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, চক্রটি গত ৫-৬ বছর ধরে তাদের এই প্রতারণা ব্যবসা চালাচ্ছিল। চক্রটি ফেসবুকে বিভিন্ন পেজ খুলে আকর্ষণীয় পণ্য বিশেষ করে মেয়েদের পোশাকের চকটকদার বিজ্ঞাপন দিত। স্বাভাবিক মূল্যের অনেক কম মূল্য লিখে তারা এসব পোশাকের বিজ্ঞাপন দিত।

citytouch 728-X-90

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানতে যায়, গত ৫-৬ বছর ধরে তারা এই প্রতারণার ব্যবসার সঙ্গে জড়িত। এরা কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এস এ পরিবহনকে ব্যবহার করে উল্লেখযোগ্য সংখ্যায় প্রতারণা করেছে। আমরা এস এ পরিবহনের কয়েকজনের নাম পেয়েছি যারা এ প্রতারণার বিষয়টি জানেন। আমরা তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা করছি।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি পেজ কিছুদিন ব্যবহার করার পর বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে আবার নতুন পেজ খুলে একইভাবে প্রতারণা করতো।