রাজধানীর নিউমার্কেটের দোকানি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে হামলায় গুরুতর আহত হন ১৮ বছর বয়েসী নাহিদ হাসান নামের এক কিশোর। নাহিদের পিতার নাম নাদিম হাসান

বাবা-মা ও স্ত্রীকে নিয়ে কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ির এলাকায় থাকতেন নাহিদ। চাকরী করতেন বাটা সিগন্যাল এলাকায় অবস্থিত একটি কুরিয়ার কোম্পানিতে।

আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক এলাহী দূরবীন নিউজকে জানান, মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪০ মিনিটে নাহিদ মারা যান।

citytouch 728-X-90

এর আগে দুপুরে শুভ নামের আরেক যুবক তাকে ঢাকা মেডিক্যালে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসেন। সে সময়ও জ্ঞান ছিল না নাহিদের।

এদিকে কামরাঙ্গীচরের রসুলপুরের বাসিন্দা নিউমার্কেটের একটি দোকানের কর্মচারী মুরসালিনের অবস্থাও অনেক সংকটাপন্ন বলে জানান এই ডাক্তার।

এছাড়া, ২ জন ঢাকা কলেজ শিক্ষার্থীর অবস্থা অনেক গুরুতর।