
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ বুধবার (২০ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপির পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৫৫১ ইয়াবা, ৪০ কেজি ৯৭০ গ্রাম গাঁজা, ৪৭.৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন ও ১১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ মামলা হয়েছে।



