
২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত জামিন সংক্রান্ত ১৪৯৮ রুল নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ১৪৯৮টি রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে- প্রায় তিন বছর ধরে বিভিন্ন ব্যক্তির জামিন সংক্রান্ত ১৪৯৮টি রুল করোনা মহামারীসহ নানান কারণে দীর্ঘ দিন নিস্পত্তি হয়নি। মামলাগুলোর আসামিরা জামিন নেয়ার পর আর শুনানির উদ্যোগ হয়নি।
এমনকি আইনজীবীরাও শুনানির পদক্ষেপ নেননি। ফাইলগুলো পড়েছিলো আদালতের সংশ্লিষ্ট শাখায়। প্রধান বিচারপতির নির্দেশে ফাইল খুঁজে বের করে নিষ্পত্তির দায়িত্ব দেয়া হয় বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চকে।
রায়ের আগে আদালত বলেন, ১৪৯৮টি মামলার মধ্যে যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকো কোনো অভিযোগ নেই, এমন ক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।



