Ad

পুলিশ নিরপেক্ষ ছিল দাবি ডিবি প্রধানের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
HAFIJ AKTER DB
Durbin News

নিউমার্কেটের ঘটনায় পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, পুলিশ যে কোন পরিস্থিতি আগে নিবৃত করার চেষ্টা করে। এজন্য আলোচনা সমঝোতার চেষ্টা করা হয় দুই পক্ষকে নিয়েই। নিউমার্কেটের ঘটনায় পুলিশ শুরু থেকেই কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। দুই পক্ষকে নিয়ে আলোচনার চেষ্টা করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ আক্তার এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ সব সময় চায় অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে। একটি মানুষের মৃত্যু তো দূরের কথা, কেউ যাতে আহত না হয় পুলিশ সেই চেষ্টা করে। কিন্তু গতকালের ঘটনায় একজন কুরিয়া সার্ভিস কর্মী অনাকাঙ্খিতভাবে মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। যা কোনভাবেই কাম্য ছিল না। পুলিশ প্রথমে দুই পক্ষকে নিয়েই সমঝোতার চেষ্টা চালিয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই পক্ষকেই সরে যেতে অনুরোধ করেছে। এরপর পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। চেষ্টা করার পরও যখন পরিস্থিতি স্বাভাবিক হয়নি তখন পুলিশ কঠোর হয়েছে। এ ঘটনায় পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেছে।

পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ নিউমার্কেটের ঘটনায় রাবার বুলেট নিক্ষেপের নির্দেশ দেন। রাবার বুলেট শেষ হয়ে যাওয়ায় অন্য একজন পুলিশ সদস্যকে থাপ্পড় দেন। এ ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্ররা। তারা এডিসি হারুনের প্রত্যাহারও দাবি করেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডিবি প্রধান বলেন, ব্যবসায়ী-ছাত্রদের মধ্যকার সংঘাতের প্রথম রাতে কোন পরিস্থিতিতে এডিসির থাপ্পড় মারা ও গুলি শেষ হওয়ার ঘটনা ঘটেছে তা এখনই বলা সম্ভব নয়। আপাতত পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখাতেই মনোযোগী।

তিনি আরও বলেন, সামনে ঈদ, কালকের পরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। তাই আমরা মনে করছি এই মুহূর্তে ছাত্র-ব্যবসায়ীদের মধ্যে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতের অবসান ঘটা উচিত। কারণ ঢাকা কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার অনেক ছাত্র, যারা পড়াশোনা শেষ করে ভালো অবস্থানে রয়েছেন। এছাড়া ব্যবসায়ীদের সন্তানরাও কিন্তু স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ছাত্ররা পড়াশোনা করবেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন।

ডিবি প্রধান বলেন, সারা বছর তেমন ব্যবসা হয় না, ঈদের এই সময়ের জন্যই ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা করে বসে থাকেন। তাদেরও পরিবার রয়েছে। এই সময় যদি তারা ব্যবসা করতে না পারেন তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই তাদেরও উচিত জনগণের সাথে খারাপ ব্যবহার না করা। তাই আমরা উভয় পক্ষকে অনুরোধ করছি, সবাই সবার নিজের কনার চেষ্টা করা হয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad