Ad

সংঘর্ষের তিন মামলার তদন্তে দেড় মাস সময় দিলেন আদালত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
a4f0081b-5aa7-4d48-b72d-e015a86da545
Durbin News

নিউমার্কেটে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে দোকান মালিক ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় পুলিশকে তদন্ত করার জন্য দেড় মাস সময় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার মামলাগুলোর এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী আগামী ৭ জুন দিন ধার্য করেন আদালত।

এর আগে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আলাদা আলাদা তিনটি মামলা হয়। এসব মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১৪০০ জনকে আসামি করা হয়।

এরমধ্যে পুলিশের সরকারি কাজে বাঁধা প্রদান, পুলিশের ওপর আক্রমণ, ইট-পাটকেল নিক্ষেপ করে জখম ও ভাঙচুর করার অপরাধে একটি মামলা দায়ের করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়ামিন কবীর। এ মামলায় নাম উল্লেখ করে ২৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ২০০-৩০০ জন অজ্ঞাতনামা ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। আর ঢাকা কলেজের অজ্ঞাতনামা ৬০০-৭০০ জনকেও এ মামলায় আসামি করা হয়েছে।

এছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা করে পুলিশ। এ মামলার বাদী নিউমার্কেট থানার এসআই মো. মেহেদী হাসান। মামলাটিতে সরকারি সম্পদসহ জানমালের ক্ষয়-ক্ষতির উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণভাবে ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের এই দুই মামলার বাইরে নিউমার্কেটে সংঘর্ষের মধ্যে পড়ে ডেলিভারিম্যান নাহিদ মিয়ার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নাহিদের চাচা মো. সাঈদ বাদি হয়ে এ মামলা করেন। এ মামলায়ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। নাহিদ এলিফ্যান্ট রোডের ডাটা টেক কম্পিউটার নামের একটি দোকানের ডেলিভারি অ্যাসিসটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। নিউমার্কেটে সংঘর্ষের মধ্যে পড়ে নির্মম হামলায় তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) শ ম কাইয়ুম বলেন, বুধবার রাতে মামলা তিনটি দায়ের করা হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে দুটি মামলায়। আর অপর একটি মামলার এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের নাম এসেছে উসকানিদাতা হিসেবে। এছাড়া মামলাটিতে নিউ মার্কেটের অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ ব্যবসায়ী ও কর্মী এবং ৬০০-৭০০ কলেজ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

এর আগে সোমবার (১৮এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ফের মঙ্গলবার সকাল ১০টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ।

উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার রাতে মারা যান নাহিদ। আর বৃহস্পতিবার ভোর রাতে মারা যায় মোরসালিন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad