
বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে একটি মাছ ধরা ট্রলারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি ওজনের হাঙর ও ১০ কেজি শাপলাপাতা মাছসহ পাঁচ জনকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (২৩ এপ্রিল) দুপুর বেলা তাদেরকে আটক করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. এইচ.এম.এম. হারুন অর রশিদ জানান, বিষখালী নদী থেকে ‘চার বোন’ নামের মাছ ধরা ট্রলার নিষিদ্ধ মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করা হয়। পরে তাদেরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় ।
এরপর জব্দকৃত হাঙর ও শাপলা পাতা মাছ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করলে সেগুলো মাটি চাপা দেওয়া হয়।



