

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৪৩ পিস ইয়াবা, ৩৫ কেজি ৫৯১ গ্রাম গাঁজা ও ১১১ গ্রাম ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিএমপি।
ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।



