Ad

সেই হেলমেটধারী ঢাকা কলেজের ইমন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
nahid murder durbin
Durbin News

নিউমার্কেট এলাকায় দুইদিন ব্যাপী তাণ্ডবে প্রাণ গেছে দুই যুবকের। তাদের মধ্যে ডেলিভারী ম্যান নাহিদের মৃত্যু নাড়া দেয় দেশবাসীকে। প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করে হেলমেটধারীরা। অথচ নাহিদ না ছিল ঢাকা কলেজের ছাত্র, না নিউমার্কেটের ব্যবসায়ী। সংঘর্ষের ঘটনায় তার কোন ভূমিকাই ছিল না, অফিসের কাজে যাচ্ছিল সে। নাহিদের জানা ছিল না সেখানে তার জন্য এমন নির্মম পরিণতি অপেক্ষা করছে।

চাঞ্চল্যকর ওই ঘটনার ৬ দিন পর হেলমেট পরিহিত হামলাকারীদের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হেলমেট পরিহিতরা নৃশংসভাবে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে নাহিদকে, সে ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে দৃশ্য দেখে আঁতকে উঠে গোটা দেশ। ভিডিওতে গোলগলা টিশার্ট ও জিন্স পরিহিত কালো হেলমেটধারী যুবককে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করতে দেখা যায় নাহিদকে। এ সময় তার সঙ্গে ছিল আরও কয়েকজন হেলমেটধারী।

ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী। থাকতেন ঢাকা কলেজের ইন্টারন্যাশনাল হলের ১০১ নম্বর কক্ষে।

এছাড়া হামলাকারী অন্যদের চেহারা অস্পষ্ট থাকায় এখন পর্যন্ত তাদের শনাক্ত করা যায়নি।

ডিবি সূত্র আরও জানায়, নিউমার্কেটের ঘটনায় নিহত আরেক দোকানকর্মী মোরসালিনকে রাম দা নিয়ে হামলা করা যুবককেও এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হতে তদন্ত চলছে। হামলাকারীদের ধরতে সারা দেশে অভিযান চলছে। তারা যাতে দেশের বাইরে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকাগুলোতেও নজরদারি করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

সংঘর্ষ ও হামলার ঘটনায় নিউমার্কেট থানায় হওয়া চারটি মামলার মধ্যে নাহিদ হত্যা মামলার তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়। আর মোরসালিন হত্যা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও বিস্ফোরক আইনে করা তিনটি মামলার তদন্ত করছে নিউমার্কেট থানার পুলিশ।

চার মামলায় আসামি করা হয়েছে প্রায় ১৬০০ জনকে। পুলিশের করা দুটি মামলার একটিতে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের সবাই বিএনপির নেতা–কর্মী। গত শুক্রবার এ মামলার প্রধান আসামি বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এর আগে শনিবার নাহিদ হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক জানান, হেলমেট পরা ব্যক্তিরা ঢাকা কলেজের শিক্ষার্থী বলে মনে হচ্ছে। হামলায় জড়িত সবাইকে শনাক্তের কাজ চলছে।

একইদিন ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান জানান, এখন পর্যন্ত তারা যা জানতে পেরেছেন, সেটি হলো প্রথমে ঢাকা কলেজের ছাত্ররা নাহিদকে শিক্ষার্থী মনে করেছিলেন। পরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পরই পেটানো হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। নিউমার্কেটে দুই দিনের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বাকবিতণ্ডা থেকে ওই ঘটনার সূত্রপাত। এর জের ধরে মঙ্গলবার দিনভর রাজধানীর মিরপুর সড়কের নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয় বিভিন্ন বিপণি বিতানের দোকান মালিক-কর্মচারী ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেলিভারি ম্যান নাহিদ হোসেন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আর গত বৃহস্পতিবার সকালে হাসপাতালে মারা যান নিউমার্কেটের একটি দোকানের কর্মী মোহাম্মদ মোরসালিন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad