নিউমার্কেট এলাকায় ছাত্র-দোকান কর্মচারীদের সংঘর্ষ চলাকালে অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এ নিয়ে সংঘর্ষের ঘটনায় মোট পাঁচটি মামলায় আসামি করা হয়েছে প্রায় ১৭০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশের করা একটি মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সব আসামি অজ্ঞাতনামা।

মঙ্গলবার নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) স ম কাইয়ুম জানান, অ্যাম্বুলেন্সের মালিক মো. সুজন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেছেন। এতে দেড়শ থেকে দু'শ জনকে আসামি করা হয়েছে।

citytouch 728-X-90

নিউমার্কেট এলাকায় সংঘর্ষচলাকালে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে চন্দ্রিমা মার্কেটের সামনে গেলে হামলা চালায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ সময় অ্যাম্বুলেন্সটি ব্যাপক ভাঙচুরের শিকার হয়।