
ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি অ্যাকশন ব্যাটালিয়নর্যাব ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স- এনএসআই
সোমবার (২৫ এপ্রিল) থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর লালবাগ, সিদ্দিরগঞ্জ, পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, মতিঝিল, খিলগাও, হাতিরঝিল, ওয়ারিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ছিনতাই ও চোর সিন্ডিকেট চক্রের মূলহোতাসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়।
দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন।
এ সময় গ্রেফতারকৃতদের থেকে ৩০টি ট্যাব, ৭১৭টি টাচ মোবাইল, ৭৯৩টি বাটন মোবাইল, ২৮টি ল্যাপটপ এবং নগদ ৫৫ হাজার ৬৪৭ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে মোবাইলের আইএমই পরিবর্তনের একটি ডিভাইসও উদ্ধার করা হয়।
অভিযানে গুলিস্তান এলাকার চোরাকারবারী চক্রের মূলহোতা রাকিবসহ তার ৪ সহযোগী, পল্টন এলাকার চোরাকারবারী চক্রের মূলহোতা বিল্লাল হোসেনসহ তার ৬ সহযোগী, রমনা এলাকার চোরাকারবারী চক্রের মূলহোতা পারভেজসহ তার ৬ সহযোগী, শাহবাগ এলাকার চোরাকারবারী চক্রের মূলহোতা নাছিরসহ তার ৬ সহযোগী ও মতিঝিল এলাকার চোরাকারবারী চক্রের মূলহোতা ইউসুফ বেপারীসহ তার ৪ সহযোগীকে গ্রেফতার করা হয়।
আরিফ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবাইল চুরি ও অপরাধের কথা স্বীকার করেছে। এ সময় তারা চোরাই মোবাইল আইএমই পরিবর্তন করে বিক্রির কথাও স্বীকার করেছে।
ব্রিফিংয়ে আরিফ মহিউদ্দিন জানান, উদ্ধারকৃত ১ হাজার ৪০০ মোবাইলের মধ্যে বেশীরভাগই চোরাই এবং পার্শবর্তী দেশ থেকে অবৈধ পথে আনা। এক্ষেত্রে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।



